ইরানের তেল বিক্রিতে শিথিলতা বাড়াল যুক্তরাষ্ট্র
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২৩: ০০

হরমুজ প্রণালি। ছবি: এপি
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহে সংকটের আশঙ্কার মধ্যে ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
বুধবার (২২ এপ্রিল) মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন্স উপকমিটির বাজেটবিষয়ক শুনানিতে তিনি বলেন, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী তার কাছে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান।
এই সিদ্ধান্তের মাধ্যমে গত সপ্তাহে বেসেন্টের দেওয়া আগের অবস্থান থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। তখন তিনি বলেছিলেন, শিথিলতার মেয়াদ আর বাড়ানো হবে না।
তবে বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বিবেচনায় নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/