শিরোনাম

মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর আগুনে পুড়ল বাস

গাজীপুর সংবাদদাতা
মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর আগুনে পুড়ল  বাস
যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর বাসে আগুন ধরে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘একটি বাস বোর্ড বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল বাসের নিচে পড়ায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে যেতে পেরেছেন। এ সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

/এসআর/