গাজীপুরে পোশাক কারখানায় আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরে ‘মেট্রিক্স স্টাইল’ নামে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাজীপুর, জয়দেবপুর, ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সকাল ১০টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের টিম কাজ করছে। তদন্ত শেষে এসব তথ্য জানা যাবে।

গাজীপুরে পোশাক কারখানায় ‘হঠাৎ’ অসুস্থ অর্ধশত শ্রমিক