ভোটের পরিবেশ নিশ্চিত করাই আনসারের প্রধান দায়িত্ব: মহাপরিচালক

গাজীপুর সংবাদদাতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আনসারের মহাপরিচালক বলেন, গাজীপুর জেলার নির্বাচনী এলাকায় প্রায় ১২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে আনসার সদস্যরা।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা, শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এতে অংশ নেন গাজীপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা।