কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকসহ আহত ৪
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২: ১০

ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হন তার পরিবারের আরও তিন সদস্য। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ির কাজলা ভাঙ্গা প্রেস এলাকার এ ঘটনা ঘটে।
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী।
নিহত দিয়ার গাড়িচালক হাসপাতালে বিল্লাল হোসেন জানান, দিয়ার পরিবারের কাছে কিছু টাকা পায় প্রতিবেশী মুসা মিয়া। ভোর রাতে পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায় তিনি। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার মুসা মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া ও তার মা, ভাই এবং বোনকে কুপিয়ে আহত করে।
খবর পেয়ে তিনি তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছে।
আহতরা হলো– দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২)।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো ঘটনা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/

নববর্ষের ঐকতানে চারুকলার ‘বৈশাখী শোভাযাত্রা’