জবি ক্যাম্পাসে ১৫ আগস্ট স্মরণে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

জবি প্রতিনিধি

শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত পরিবারের সদস্যদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাশে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ফেলেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের পাশে ফুটওভারব্রিজ সংলগ্ন বিশ্বজিৎ চত্বর এলাকায় এ ব্যানার টানানো হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকের দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো ভুলে যাওয়ার বিষয় নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে গভীরতম ক্ষত হয়ে আছে।’
তিনি বলেন, ‘আজকের এই শোকের দিনে আমাদের অঙ্গীকার হোক-শোককে শক্তিতে রূপান্তরিত করা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং গণতন্ত্র, মানবিকতা ও আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করা। শোক আমাদের থামিয়ে দেবে না, শোক আমাদের জাগাবে।’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, ‘আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আসলে এটা ক্যাম্পাসের বাইরে বিশ্বজিৎ চত্বরে ঘটেছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এ এলাকার নিরাপত্তা কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ছাত্রদলের নিন্দা