দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৩৫১ রান। তাতে লিড দাঁড়িয়েছে ১৫৩ রান।
প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ দল। পরে দিন শেষ করেছিল ১ উইকেটে ৯৬ রান নিয়ে। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভার। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান।
সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৮৪ রানে।
দ্বিতীয় দিনে প্রথম আউট হন মুমিনুল হক। হ্যাজেলউডের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে মুমিনুল আউট হন ৪৯ রানে। তাতে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি ভাঙে। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।
আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা তানজিদ হাসান তামিম করেছেন ১৯৭ বলে ১০১ রান। তার ইনিংসে ছিল ৮ চার, ১ ছক্কা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তানজিদ। ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পেলেন সেঞ্চুরি। তানজিদ ফিরলে জুটি ভাঙে।
শান্ত ১২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৪ রান করেন। তিনি যখন আউট হন দলের স্কোর ৪ উইকেটে ২৯৭। ১১ রানের মধ্যে আউট হন লিটন দাস (০) ও মুশফিকুর রহিম (৩৬)।
তবে সপ্তম উইকেটে জুটি গড়ে দিনের বাকি সময় কাটান করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। মিরাজ ৩২ রানে অপরাজিত আছেন। হাসান মাহমুদ প্রথম ইনিংসে বোলিংয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাটিংও দারুণ করছেন তিনি। ৭৬ বল খেলে ১৩ রানে অপরাজিত।
২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

ঐতিহাসিক সেঞ্চুরি নিয়ে যা বললেন তানজিদ
প্রশংসায় ভাসছেন তানজিদ হাসান