এসএসসিতে শতভাগ শিক্ষার্থী ফেল: ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

সিজেডএন ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করেছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের কাছে ফলাফল খারাপ হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হবে। তবে জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
সূত্রে জানা গেছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। ফলে শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে দাবি শিক্ষা গবেষকদের। পাশাপাশি এবার এত শিক্ষার্থী কেন ফেল করেছে, তার কারণও অনুসন্ধান করা দরকার বলে মনে করেন তারা।
শোকজের বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এসএসসির ফলে বিপর্যয়, যা বলছেন শিক্ষাবিদরা