ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের

ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের
সিজেডএন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটাই পাকিস্তানের জন্য ‘রেড লাইন’। শান্তি চাইলেও দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার ওপর কোনও হুমকি এলে ভারতকে ২০২৫ সালের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।
এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের শান্তি চাওয়াকে কোনোভাবেই দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে শান্তি চাওয়াকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা উচিত নয়। মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে আমরা শান্তির পক্ষে অটল।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। তবে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার ওপর কোনও চ্যালেঞ্জ এলে তার জবাব আরও কঠোর হবে। তিকেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করে, তাহলে ২০২৫ সালের মে মাসের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।
সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করায় ভারতের সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মে মাসে ‘পরাজয়ের’ পর ভারত এই পদক্ষেপ নিয়েছিল। আমি সতর্ক করে দিচ্ছি, পানির প্রতিটি ফোঁটাই আমাদের রেড লাইন। ভারত যদি সঠিক পথে না থাকে, তাহলে আমরা সরাসরি জবাব দেব।
পাকিস্তানের দাবি, ভারত যেসব জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে, সেগুলোর কারণে নদীগুলোতে পানির প্রবাহ কমে যেতে পারে। এসব নদীর পানির ওপর পাকিস্তানের সেচনির্ভর কৃষির প্রায় ৮০ শতাংশ নির্ভরশীল।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করলে নতুন করে সংকটে পড়ে সিন্ধু পানি চুক্তি । প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। তবে অভিযোগ অস্বীকার করে এবং ঘটনার স্বাধীন তদন্ত দাবি করে ইসলামাবাদ ।

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে গুলি, হতাহত ৮৭