দুপুরের মধ্যে ৪ বিভাগে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৪ বিভাগে ঝড়বৃষ্টির আভাস
সিটিজেন ডেস্ক

দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদপ্তরের দেওয়া ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে দেশের রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময়ে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।