শিরোনাম

দুই বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

সিটিজেন ডেস্ক
দুই বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
ছবি: সিটিজেন জার্নাল

তীব্র গরমের মধ্যেই দেশের দুই বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল) দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। আগামী দিনগুলোতেও এটা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে। যদিও বর্তমানে কিছুটা কমেছে। গত বুধবার ২৭ টি জেলায় তাপপ্রবাহ ছিল। গতকাল বৃহস্পতিবার সেটি নেমে এসেছে ২২টিতে।

/জেএইচ/