তিন মাস কাদায় বাঁধা চার মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মুক্তি
তিন মাস কাদায় বাঁধা চার মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মুক্তি
বাড়ির চারপাশে জমে থাকা কাদার মধ্যে টানা তিন মাস ধরে ২৪ ঘণ্টা বাঁধা ছিল চারটি মহিষ। বর্ষার পানি ও কাদায় নড়াচড়ার সুযোগও ছিল না প্রাণীগুলোর। স্থানীয় পরিবেশকর্মীর মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের।































