শর্তসাপেক্ষে সিলেটে যথাসময়ে হচ্ছে নৌকাবাইচ

সিলেট সংবাদদাতা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে অনুষ্ঠিতব্য নৌকাবাইচকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। আগামী বছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজন করা হবে না শর্তে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলার লাউতা ইউনিয়নে লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তাদের পক্ষ থেকেও প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে বারইগ্রাম বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লাউতা ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সেখানেই শর্তসাপেক্ষে নৌকাবাইচের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত এক সপ্তাহ ধরে এ নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে ‘তৌহিদি জনতার’ ব্যানারে কয়েকজন সামাজিকমাধ্যমে লেখালেখির পাশাপাশি সভা করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি সমাধানে বিয়ানীবাজার ইউএনও উম্মে হাবিবা মজুমদার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব দেন। গত রাতে দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার বারইগ্রাম বাজারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌকাবাইচের আয়োজক ও বাধাদানকারী পক্ষ উপস্থিত ছিল। পরে সবার মতামতের ভিত্তিতে যথাসময়ে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, এ বছর যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করবে না আয়োজক সংগঠন বাহাদুর গাংপার যুব সমাজ।

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধ করার দাবি তৌহিদী জনতার