গণপিটুনিতে নিহত ট্রাকচালকের সন্তানের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, শিশুর লালন পালনে সব ধরনের সহযোগিতা করবে সরকার। তখন তিনি শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন।
নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা শাহিদ শেখ বলেন, আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে আমাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য তাকে কৃতজ্ঞতা জানাই।
এ ব্যাপারে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ওই শিশুকে নিয়মিত সহযোগিতার ব্যবস্থা করা হবে।
শিশুকে উপহার দিতে নিহতের বাড়িতে গিয়ে ছিলেন বোয়ালমারীর ইউএনও এস এম রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একাধিক পথচারী আহত হওয়ায় গণপিটুনিতে হান্নান শেখ নিহত হন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ট্রাকচালক হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাসিন্দা শাহিদ শেখের ছেলে।