এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্তের অভিযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২২টি মিস কেসের নথি গায়েব করে এসিল্যান্ডের জাল স্বাক্ষরে ডিসিআর (ডিমান্ড নোটিশ কাম রিসিট) ইস্যু করার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা (নাজির) মিজানুর রহমান ওরফে মিজানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাঁচজন এবং গাড়াগ্রাম ইউনিয়নের এক ভূমিহীন ব্যক্তি খাসজমি স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেন। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। অন্যদিকে তৎকালীন ইউএনও প্রীতম সাহা বদলি হয়ে অন্যত্র চলে যান। এ সুযোগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পেছনের তারিখ দেখিয়ে ওই দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভূমি অফিস থেকে বন্দোবস্তের প্রস্তাবসংবলিত নথি অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নথিগুলো যাচাই করে সুপারিশসহ পাঠানোর পর গত ৮ এপ্রিল জেলা প্রশাসক খাসজমি বন্দোবস্তের প্রস্তাব অনুমোদন করেন।
বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের মৃত মজনু মামুদের ছেলে দেলোয়ার হোসেন। ১২২০ নম্বর দাগে তাকে ১১ শতক বসতভিটার জমি দেওয়া হয়েছে। একই ইউনিয়নের আবু হোসেন ও তার স্ত্রী নূরবানু পেয়েছেন ২৮৪ নম্বর দাগে ৬ শতক জমি। মৃত আমের হোসেনের স্ত্রী মরজিনা বেওয়া পেয়েছেন ২৬৪ নম্বর দাগে ৮ শতক। মৃত মজিবর রহমানের ছেলে আলী হোসেন পেয়েছেন ২৮৪ নম্বর দাগে ৬ শতক এবং নূরনবী হোসেন পেয়েছেন ৮ শতক জমি। এ ছাড়া গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের লাবনী আক্তার ও তার স্বামী গোলাম রব্বানী ১৮৬৬ নম্বর দাগে ১০ শতক ডাঙ্গা জমি পেয়েছেন।
অন্যদিকে ভূমি অফিসের রেজিস্ট্রারে ২২টি মিস কেসের তথ্য থাকলেও সেগুলোর মূল নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব মামলার বিপরীতে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে ডিসিআর ইস্যুর বিষয়টিও সামনে এসেছে।
বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী বিষয়টি নিশ্চিত করে বলেন, খাসজমি বন্দোবস্ত এবং মিস কেসের ডিসিআর ইস্যুর ফাইল দুটি মিজানের নামে কর্মবণ্টন করা ছিল। তিনি এ দুটি ফাইলের দায়িত্বে ছিলেন। জাল স্বাক্ষরে জমি বন্দোবস্ত ও ডিসিআর দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, খাসজমি বন্দোবস্তের ফাইল তার নামে কর্মবণ্টন করা ছিল না। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। সার্ভেয়ার মিরাজ ফাইলটি দেখভাল করেছেন। তিনি আরও বলেন, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় এসিল্যান্ড মিস কেসের ১৭টি ফাইল ও ডিসিআরের নথিতে রংপুরের বাসায় বসে স্বাক্ষর দিয়েছিলেন। এ ছাড়া আটটি ডিসিআরে এসিল্যান্ডের স্বাক্ষরের বিষয়ে অফিস সহকারী লিটনের সঙ্গে কথা বলতে বলেন তিনি। তার দাবি, এসিল্যান্ডের মৌখিক নির্দেশে লিটনই ওই ফাইলগুলো পরিচালনা করেছেন।
তৎকালীন ইউএনও প্রীতম সাহা বলেন, জাল স্বাক্ষরে খাসজমি বন্দোবস্তের বিষয়টি তাকে বর্তমান এসিল্যান্ড জানিয়েছেন। কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির কোনো সভা করেননি তিনি। অথচ তার স্বাক্ষর জাল করে বন্দোবস্তের ফাইল জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পান।
বর্তমান ইউএনও আরিফুর রহমান বলেন, উপজেলা ভূমি অফিসের অনিয়মের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। বিষয়টি তদন্তাধীন।