মন্ত্রীকে দেড় মিনিটে ৩৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক

সময় মাত্র দেড় মিনিট। এই দেড় মিনিটের একটি বক্তব্যে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ঘটনাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার। গত বুধবার (২১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রাজারহাট উপজেলার ইউএনও তানজিলা তাসনিম বক্ত্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, প্রশাসনিক উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে উঠে এলেও দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই তানজিলা তাসনিমকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।