নেত্রকোনায় ইউএনওর কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইউএনওর কার্যালয়সহ কয়েকটি কক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর ৪টার দিকে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার