১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, পরিশোধে রেকর্ড
১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, পরিশোধে রেকর্ড
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমে যাচ্ছে। এ ছাড়া গত অর্থবছরে সুদ ও আসল মিলিয়ে বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।