চলতি অর্থবছরের বিল দাখিলের শেষ দিন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের খাতে বিল দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। সব হিসাবরক্ষণ কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) তারিখের মধ্যে বিল দাখিল করতে হবে।
বুধবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাজেট-১ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে , পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, বাজেট বিল দাখিল ও নিষ্পত্তি এবং চেক অথবা ইএফটি ইস্যুর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব ধরণের বেতন-ভাতা সংক্রান্ত বিল এ সময়সীমার আওতামুক্ত থাকবে। অর্থাৎ জুন মাসের বেতন-ভাতার বিল ২৫ জুনের পরও দাখিল করা যাবে।
নির্দেশনাটি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

দ্বিতীয় পদ্মা সেতুর ব্যয় কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী