শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল (১০)৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এতে বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের এতদিন চার জন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন- নূরুন নাহার, হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ।

এতদিন বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন, নূরুন নাহার, হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ। তাদের মধ্যে নূরুন নাহারের মেয়াদ ১ জুলাই শেষ হবে, মঙ্গলবারই তার শেষ কর্মদিবস।

/এসবি/