দলিল আর স্ট্যাম্পে নয়, লিখতে হবে কার্টিজ পেপারে

নিজস্ব প্রতিবেদক

জমি কেনাবেচা, হস্তান্তর, দানপত্র, বণ্টননামাসহ বিভিন্ন ধরনের নিবন্ধনযোগ্য দলিল তৈরির প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন ব্যবস্থা।
নতুন নিয়মে স্ট্যাম্প শুল্ক ‘এ-চালান’-এর মাধ্যমে পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে হলে ব্যবহার করতে হবে কার্টিজ পেপার। একইসঙ্গে দলিলের সঙ্গে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করা এবং দলিলের প্রথম পাতায় চালান নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২৯ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে জমি ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত স্ট্যাম্পনির্ভর ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক স্বয়ংক্রিয় চালান পদ্ধতি বা ‘এ-চালান’ (অটোমেটেড চালান সিস্টেম)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। শুল্কের পরিমাণ কম হোক কিংবা বেশি, নির্ধারিত সময়ের পর এই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে।
নতুন ব্যবস্থায় নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। আর সেই শুল্ক পরিশোধের ভিত্তিতে দলিল তৈরি করতে হবে কার্টিজ পেপারে। অর্থাৎ, প্রচলিত স্ট্যাম্পে শুল্ক পরিশোধ করে দলিল লেখার পরিবর্তে সরকার নির্ধারিত ডিজিটাল চালান ব্যবস্থার মাধ্যমে শুল্ক পরিশোধের প্রমাণ সংরক্ষণ করতে হবে। দলিলের সঙ্গে সেই চালানের প্রমাণও যুক্ত থাকবে।
নতুন প্রজ্ঞাপনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্টিজ পেপারের ব্যবহার। এ-চালানের মাধ্যমে নিবন্ধনযোগ্য দলিলের স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা হলে দলিল লেখার জন্য কার্টিজ পেপার ব্যবহার করতে হবে।
তবে এখনই প্রচলিত স্ট্যাম্প ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে না। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।
বিমা পলিসির ক্ষেত্রেও একই নিয়ম
শুধু জমি বা সম্পত্তির নিবন্ধনযোগ্য দলিল নয়, বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিমা পলিসির স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করা হলে সংশ্লিষ্ট পলিসির সঙ্গে চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রশিদে বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। একইসঙ্গে বিমা পলিসির প্রথম পাতায় এ-চালান নম্বর লিখতে হবে।
একসঙ্গে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর যেমন, ই-টিন, এনআইডি, বিন, ট্রেড লাইসেন্স নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রচলিত স্ট্যাম্প ব্যবস্থায় স্ট্যাম্প ছাপানো, সংরক্ষণ, বিতরণ এবং বাজারে সরবরাহের জন্য সরকারের অর্থ ব্যয় হয়। এ ছাড়া স্ট্যাম্প বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কমিশন ও ব্যবস্থাপনা ব্যয়ও রয়েছে। ডিজিটাল এ-চালান ব্যবস্থা চালু হলে এসব ব্যয় কমানো সম্ভব হবে বলে সরকার আশা করছে।
একইসঙ্গে জাল স্ট্যাম্প তৈরি ও বিক্রির সুযোগ কমবে। প্রতিটি শুল্ক পরিশোধের বিপরীতে ডিজিটাল চালান তৈরি হওয়ায় লেনদেনের তথ্য যাচাই এবং সরকারি রাজস্বের হিসাব সংরক্ষণও সহজ হবে।

জমির দলিলে স্বাক্ষরের আগে যেসব বিষয় জেনে নেওয়া জরুরি