জ্বালানি কিনতে সরকারের কাছে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে ডিজেলের দাম এবং মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির পাওয়ায় জ্বালানি কিনতে খরচ বাড়ছে। এতে লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত্বে এই সংস্থাটিকে। এমন পরিস্থিতিতে সংস্থাটির আর্থিক ঘাটতি মেটাতে অর্থ বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হয়েছিল।
বিপিসি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেল আমদানি করে বিক্রিতে ভর্তুকি দিতে গিয়ে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সংস্থার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ টাকা। গড়ে প্রতিমাসে লোকসান দিতে হচ্ছে ৩ হাজার ৪৫৯ কোটি টাকা। তাই গত সপ্তাহে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেল কেনার জরুরি ব্যয় মেটাতে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিসি। ওই প্রস্তাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার বিষয়টিও আছে।
এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আমরা ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছি। অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। হয়ত কয়েক দিন পর জানানো হবে।’
জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা বিষয়ে জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই, জনগণের ভোগান্তি যেন না হয়। তাই বাস্তবতার নিরিখে মূল্য সমন্বয় করা যায় কি না সেটা প্রস্তাবে রাখা হয়েছে।’
দেশে ব্যবহৃত সব ধরণের জ্বালানি তেলের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ৬৫ দশমিক ৩০ শতাংশ চাহিদা ডিজেলের। এছাড়া ফার্নেস অয়েল, জেট ফুয়েল, অকটেন, পেট্রোল ও কেরোসিনসহ বিভিন্ন জ্বালানির চাহিদা রয়েছে।
বিপিসি সম্প্রতি মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠিয়েছে সেখানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৩ লাখ ৩ হাজার টন। ২০২৬-২৭ অর্থবছরে ডিজেল লাগতে পারে প্রায় ৪৬ লাখ টন। ২০২৪-২৫ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে মোট ৬১ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানিতে খরচ হয়েছে ৪৯ হাজার ২৬১ কোটি টাকা। পরের অর্থবছরে ৫৯ লাখ ৪ হাজার টন জ্বালানি তেল আমদানিতে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯২১ কোটি টাকা।
বিপিসির অক্টোবর মাসের হিসেবে, প্রতি লিটার ডিজেলে আমদানি, শুল্ক কর ও অন্যান্য খরচ মিলিয়ে খরচ হয় ১৭৯ টাকা ৩৯ পয়সা। আর ডিজেল বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়। সে হিসেবে প্রতি লিটার ডিজেলেই লোকসান হচ্ছে ৪৪ টাকা ৩৯ পয়সা। এক বছরে এই লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে ২২ হাজার ১০০ কোটি টাকা।
তবে অকটেন ও পেট্রোলে বর্তমানে লোকসান নেই। ১৫৫ টাকা ২৬ পয়সা খরচের প্রতি লিটার অকটেন বিক্রি করা হচ্ছে ১৬৫ টাকায়। ১৫১ টাকা ২৬ পয়সা খরচের পেট্রোল বিক্রি হচ্ছে ১৬০ টাকায় আর ১৪১ টাকা ২৬ পয়সার ফার্নেস অয়েল ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
বিপিসির প্রতিবেদনে দেখা যায়, জ্বালানি তেলের ব্যয় নির্বাহের জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট-২ সহ অন্যান্য প্রকল্পের হিসাব থেকে সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই মাসের জ্বালানি তেল আমদানির খরচের সমপরিমাণ অর্থাৎ ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হয়। অথচ বিপিসির হাতে এখন চলতি মূলধন আছে ৬ হাজার ১২৯ কোটি টাকা। আর বিভিন্ন ব্যাংকে ৩২টি এলসির বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি আছে। ঘাটতি মেটাতে অর্থ বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর সাড়ে ৪ হাজার কোটি টাকা সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হয়েছে।
চলতি বছরের ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। সাড়ে আট মাস পর গত ৮ নভেম্বর বিপিসির আর্থিক স্থিতি ১১ হাজার ৬৫৯ কোটি টাকা দাঁড়ায়।
মূলধন সংকটের বিষয়টি স্বীকার করে বিপিসি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমাদের প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে আছে। সেগুলো ফেরাতে কমিটি করে দিয়েছি।’
এদিকে মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে সাময়িকভাবে জ্বালানি তেলের ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার অথবা ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মত ট্যারিফ ভেল্যুতে শুল্ক-কর নির্ধারণ অথবা ইনভয়েস মূল্যে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে প্রতি লিটার ডিজেলে শুল্ক কর দিতে হয় ৩৫ টাকা; আগে যা ট্যারিফ ভেল্যু হিসেবে প্রতি লিটারে নেওয়া হতো ১৬ টাকা ৭৬ পয়সা। ২০২৫ সালের জুন মাস থেকে জ্বালানি তেল আমদানিতে শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। এর আগে নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে শুল্ক ও কর হিসাব করা হতো।

বিপিসিতে একযোগে ৭ কর্মকর্তাকে বদলি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে বিপিসিকে নির্দেশ