ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী, এমপি রাজনীতিবিদরা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানি আইনে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়োগ না দেওয়ার পাশাপাশি একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই এবারের খসড়ায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতে এমন প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে তাদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ ৩ জন সদস্য একই সময়ে এক ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে ২ জন করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ ২ জনের জায়গায় একজন করার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। একসময় তা ৬ বছরই ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর করা হয়। ২০২৩ সালে তা আরও বাড়িয়ে করা হয় ১২ বছর।
এবার আবার ৬ বছর করার প্রস্তাব করে বলা হয়, কোনো পরিচালক একটানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়বে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে ২ থেকে ৩ জন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। প্রস্তাবে তা বাড়িয়ে ৩ থেকে ৪ জন করার কথা বলা হয়েছে। পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলে বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে ৩ জন করার কথা বলা হয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টিও স্পষ্ট করার প্রস্তাব রয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা থাকলে কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা না করার বিধান যুক্ত করার কথা বলা হয়েছে।
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীর ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।
এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশের সীমা বহাল থাকলেও বিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ তৈরি হবে।
ব্যাংকের পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে ব্যাংক কোম্পানি সংশোধন আইনের খসড়ায়। বর্তমানে কোনো পরিচালকের পদ শূন্য হলে তার কাছে ব্যাংকের পাওনা টাকা শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায়ের বিধান রয়েছে।
নতুন প্রস্তাবে বলা হয়েছে, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না।
এ ছাড়া পরিচালনা পর্ষদের সভায় উপস্থিতি নিশ্চিত করতে নতুন বিধান করা হচ্ছে। কোনো পরিচালক একটানা ৩ মাসের বেশি সময় সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। তবে এই সময়ের বেশি অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার পাবেন।
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ছে
কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংক সেই পর্ষদ বাতিল করতে পারে। নতুন প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক নিজের মতো করে পর্ষদ সাজাতে পারবে। পর্ষদের মেয়াদ বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী কমাতে বা বাড়াতে পারবে। তবে পর্ষদের মেয়াদ ৩ বছরের বেশি হবে না।
নতুন পর্ষদ গঠনের পর পরবর্তী সাধারণ সভায় ব্যাংকের সদস্যদের মাধ্যমে পরিচালক নির্বাচনের বিধানও যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে।
ব্যাংকের সংঘবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংঘবিধি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক হলে, ২০ শতাংশের বেশি শেয়ারের মালিক হলে কিংবা ঋণের জামিনদার হলে সেটিকে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে।
বর্তমানে প্রয়োজনীয় হিসাব, বিবরণী বা তথ্য দিতে ব্যর্থ হলে কিংবা বাংলাদেশ ব্যাংকের আদেশ লঙ্ঘন করলে ২০ হাজার থেকে ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সর্বনিম্ন জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ জরিমানা ৫ লাখ টাকা অপরিবর্তিত থাকছে।

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল