আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
গত ২ মার্চ আইডিআরএর চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে বীমা খাতে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে চেয়ারম্যান ও সদস্য নিয়োগসংক্রান্ত বিধান সংশোধন করে গত ৫ মে গেজেট প্রকাশ করে সরকার। সংশোধিত আইনে চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমার বিধান বাতিল করা হলেও অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রাখা হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ৭(১) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যান পদে নিয়োগ পেতে বীমা, অর্থনীতি, ব্যাংকিং, বিপণন, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রশাসন অথবা আইন বিষয়ে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা কিংবা কোন পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সে বিষয়ে আইনে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। একই আইনের ৭(২) ধারায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অভিজ্ঞতার শর্ত শিথিল করার সুযোগও রাখা হয়েছে।
কে এই মীর নাদিয়া নিভিন
অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন মীর নাদিয়া নিভিন। ২০২৫ সালের অক্টোবরে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি ওই পদে বহাল রয়েছেন।
অনলাইন ইংরেজি গণমাধ্যম ‘দ্য প্রেস্টিজ’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে নাদিয়া নিভিন তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। চলতি বছরের ১৩ এপ্রিল প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, তার জন্ম কুয়েতে। শৈশবের কিছু সময় সেখানে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। পরে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নাদিয়া নিভিনের কর্মজীবন শুরু হয় ২০০৭ সালের আগস্টে। সে সময় তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেন। এছাড়া বাংলাদেশ সরকারের ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ (এটুআই) কর্মসূচিতেও কাজ করেছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে তার কর্মজীবনের সূচনা ২০০৯ সালে। প্রথমে জার্মানিতে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে কাজ করেন। এ টিম বিশ্বের বিভিন্ন দেশে ইউএনডিপির কান্ট্রি অফিসগুলোকে নির্বাচনসংক্রান্ত নীতিগত সহায়তা দিয়ে থাকে।
২০১৩ সালে আফগানিস্তানে নির্বাচনবিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে নির্বাচনব্যবস্থা, সংসদীয় কার্যক্রম, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গসমতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কাজ করেন।
পরবর্তী সময়ে পাকিস্তানের সাবেক ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া (ফাটা) ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচিতে যুক্ত ছিলেন। ২০১৮ সালে মালয়েশিয়ায় দায়িত্ব পালনকালে দেশটির নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।
২০২০ সালের মার্চে মিয়ানমারে যোগ দিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কর্মসূচি এবং জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার উদ্যোগে কাজ করেন তিনি।
তবে তার পেশাগত জীবনের অধিকাংশ সময় কেটেছে নির্বাচনব্যবস্থা, সুশাসন, জনপ্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন খাতে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়া বীমা খাতে সরাসরি কাজের অভিজ্ঞতার তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।