জার্মান রাক সোলার ও সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের মধ্যে রুফটপ সোলার প্রকল্পে সমঝোতা স্মারক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে রুফটপ সোলার প্রযুক্তি বিস্তারে নতুন উদ্যোগ হিসেবে জার্মানির রাক সোলার এবং বাংলাদেশের সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আব্দুর রাজ্জাক এবং রাক সোলারের ম্যানেজিং ডিরেক্টর জুর্গেন রাক।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে দেশে রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়ন, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়, স্থানীয় কর্মী প্রশিক্ষণ, সোলার উপকরণ সংযোজন–উৎপাদন এবং স্মার্ট এনার্জি সমাধান চালুর পরিকল্পনা নিয়েছে। এতে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার দ্বার উন্মোচিত হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
সাফারি ট্রেড ইন্টারন্যাশনাল গত তেরো বছর ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে। তাদের অধীনে রয়েছে সাফারি রিনিউএবল এনার্জি, সাফারি ওয়াটারপ্রুফিং, সাফারি ইঞ্জিনিয়ারিং, সাফারি ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং ও সাফারি ট্রেডিং। সোলার সেচ পাম্পিং ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থায় প্রতিষ্ঠানটি বিশেষ দক্ষতা অর্জন করেছে।
অন্যদিকে জার্মানির রাক সোলার ইউরোপে রুফটপ সোলার সিস্টেম ডিজাইন ও বাস্তবায়নে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। তাদের উন্নত প্রযুক্তি ও প্রকৌশল দক্ষতা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বস্ততা অর্জন করেছে।
এমওইউ–সই অনুষ্ঠানে সাফারি ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আব্দুর রাজ্জাক বলেন, ‘জার্মান প্রযুক্তি আর আমাদের স্থানীয় সক্ষমতার সমন্বয় নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। এ অংশীদারিত্ব ভবিষ্যতে সবুজ কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখবে।’
রাক সোলারের ম্যানেজিং ডিরেক্টর জুর্গেন রাক বলেন, ‘বাংলাদেশের বাজারে আমাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। এই সহযোগিতা দেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।’
এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিল্প কারখানা, বাণিজ্যিক ভবন, সরকারি ও বেসরকারি উচ্চ ভবনসহ বিভিন্ন অবকাঠামোয় সোলার এনার্জির ব্যবহার বাড়ানো, জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাস করাই প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।