শিরোনাম

মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে ২ বছর লাগবে: আইইএ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন স্বাভাবিক হতে ২ বছর লাগবে: আইইএ
আইইএর প্রধান ফাতিহ বিরল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদনে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

সুইজারল্যান্ডভিত্তিক সংবাদপত্র নয়ে জুরিখার জাইতুংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। বিরল উল্লেখ করেন, এ ক্ষতি পুষিয়ে নেওয়ার সময়কাল মধ্যপ্রাচ্যের সব দেশে সমান হবে না। দেশভেদে পুনরুদ্ধারের গতিতে ভিন্নতা দেখা যাবে। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সৌদি আরবের উৎপাদন ব্যবস্থা যতটা দ্রুত স্বাভাবিক হবে, তার তুলনায় ইরাকের মতো দেশগুলোর ক্ষেত্রে অনেক বেশি সময় প্রয়োজন হবে।

তবে আইইএ-এর সার্বিক পূর্বাভাস ও হিসাব অনুযায়ী, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদন ব্যবস্থা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে গড়ে প্রায় দুই বছরের মতো সময় লেগে যাবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/