শিরোনাম

বাংলাদেশের তরুণ-তরুণীরা যা খুঁজছে ইন্টারনেটে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের তরুণ-তরুণীরা যা খুঁজছে ইন্টারনেটে
প্রতীকী ছবি

দেশের তরুণ-তরুণীদের ডিজিটাল কর্মকাণ্ডের একটি বড় অংশ জুড়ে রয়েছে ক্যারিয়ার এবং বিনোদন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিএস অডিটোরিয়ামে ‘আইসিটি এক্সেস অ্যান্ড ইউজ সার্ভে ২০২৪-২৫’-এর প্রকাশিত জরিপে এ তথ্য ওঠে এসেছে।

বিবিএস সর্বশেষ আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপে দেখা গেছে, স্মার্ট ফোন ব্যবহারের শীর্ষে কুমিল্লা, সর্বনিম্ন কুড়িগ্রাম। ইন্টারনেট ব্যবহারে শীর্ষে ঢাকা ৬৫ দশমিক ৪ শতাংশ পরিবার ও সর্বনিম্ন ময়মনসিংহে ৩৭ দশমিক ৮ শতাংশ পরিবার।

এতে দেখা গেছে, গত ৩ মাসে ১১ দশমিক ৬ শতাংশ মানুষ অনলাইনে পণ্য বা সেবা ক্রয় করেছে। গত ১ বছরে ১৬ দশমিক ৯ শতাংশ মানুষ অনলাইনে সরকারি সেবা গ্রহণ করেছে। দেশে সর্বোচ্চ অনলাইন দক্ষতা কপি-পেস্টে ৮৪ দশমিক ৪ শতাংশ।

জরিপে দেখা গেছে, ডিজিটাল ঝুঁকির মধ্যে ৫০ দশমিক ৫ শতাংশ ক্ষেত্র ভাইরাস বা ম্যালওয়্যার সংক্রমণ। পরিবার পর্যায়ে মোবাইল ফোনে প্রবেশাধিকার ৯৮ দশমিক ৯ শতাংশ। ইন্টারনেট ৫৫ দশমিক ১ শতাংশ, কম্পিউটারে মাত্র ৯ দশমিক ০ শতাংশ।

এতে দেখা গেছে, ব্যক্তি পর্যায়ে মোবাইল ব্যবহার ৮৮ দশমিক ৪ শতাংশ, ইন্টারনেট ৫৩ দশমিক ৪ শতাংশ এবং কম্পিউটার ১১ দশমিক ৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারে চরম বৈষম্য—গ্রামে ৪৩ দশমিক ৬ শতাংশ। শহরে ৭৫ দশমিক ৭ শতাংশ।

/এসবি/