হরমুজ ইস্যুতে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ফ্রান্স-যুক্তরাজ্য

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে শুক্রবার (১৭ এপ্রিল) ৪০টি দেশের নেতাদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ এ বৈঠকে ইরানের বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষা এবং কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব নেতারা সেখানে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন গঠনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। এ মিশন মূলত নিরাপদ জাহাজ চলাচল ও মাইন অপসারণের কাজে নিয়োজিত থাকবে।
সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী স্টারমার প্যারিসে পৌঁছাবেন এবং সেখানে তার সাথে যোগ দেবেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। স্টারমার তার বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য প্রবাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালি অবিলম্বে এবং শর্তহীনভাবে খুলে দেওয়া একটি বৈশ্বিক দায়িত্ব।
অন্যদিকে জার্মানি জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ভিত্তি সাপেক্ষে তারা এ মিশনে নৌ-সীমানা পর্যবেক্ষণ ও মাইন অপসারণের মতো বিশেষ কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। সামগ্রিকভাবে এই সম্মেলনকে অবরুদ্ধ নৌপথ পুনরুদ্ধার এবং বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর একটি বড় পদক্ষেপ।
সূত্র: সিএনএন