শিরোনাম

ইরানকে হরমুজ প্রণালি খুলে রাখতে বললো চীন

আন্তর্জাতিক জার্নাল
ইরানকে হরমুজ প্রণালি খুলে রাখতে বললো চীন
(ইনসেটে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ইরানকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব
নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, তেমনি এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের স্বাধীনতা এবং নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার পক্ষে বিশ্বের সব নেতার আগ্রহ রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলামান যুদ্ধ পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সবসময় সমর্থন দিচ্ছে।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: বিবিসি

/এফআর/