দিল্লি বিমানবন্দরে ২ উড়োজাহাজের সংঘর্ষ

দিল্লি বিমানবন্দরে ২ উড়োজাহাজের সংঘর্ষ
সিটিজেন ডেস্ক

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে স্পাইসজেট ও আকাসা এয়ারের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টার্মিনাল-১ এর কাছে ট্যাক্সিংয়ের সময় এ ঘটনা ঘটে।
উভয় বিমানে যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, লাদাখ থেকে ছেড়ে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অপরদিকে টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল। এ সময় দুই বিমানের ধাক্কা লাগে।
সংঘর্ষের ফলে স্পাইসজেটের উড়োজাহাজের ডান পাশের উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বাম দিকের লেজের অংশে সামান্য ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পর দু’টি বিমানেরই উড়ানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হায়দ্রাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
দুই এয়ারলাইন্সই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ মেরামতের জন্য আপাতত গ্রাউন্ডেড রাখা হয়েছে।
আকাসা এয়ারের এক মুখপাত্র জানান, তাদের উড়োজাহাজটি স্থির অবস্থায় ছিল, তখন অন্য একটি এয়ারলাইন্সের বিমান এলে সংঘর্ষ হয়।
অন্যদিকে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাক্সিংয়ের সময় তাদের একটি বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজের সঙ্গে এই ঘটনা ঘটে। এর ফলে উভয় বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
সূত্র: দ্য স্টেটসম্যান, দ্য স্টার