শিরোনাম

চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার উপায়

সিটিজেন ডেস্ক
চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার উপায়
প্রতীকী ছবি

স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের অবিচ্ছেদ্য সঙ্গী। কিন্তু বিপত্তি বাঁধে তখন, যখন জরুরি প্রয়োজনে ফোনের চার্জ শেষ হয়ে যায় আর হাতের কাছে থাকে না কোনো চার্জার। এমন বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে প্রযুক্তি বিশেষজ্ঞরা চার্জার ছাড়াই ফোন সচল রাখার বিকল্প কিছু পদ্ধতির কথা জানিয়েছেন।

বর্তমান সময়ের অনেক ফ্ল্যাগশিপ ফোনে 'রিভার্স চার্জিং' ফিচার থাকে। এর মাধ্যমে একটি স্মার্টফোন অন্যটির জন্য পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। আপনার ফোনের চার্জ ফুরিয়ে গেলে অন্য একটি রিভার্স চার্জিং সমর্থিত ফোনের সঙ্গে ইউএসবি কেবল দিয়ে যুক্ত করলেই চার্জ হওয়া শুরু করবে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ বা মোটোরোলা এডজ ৪০-এর মতো ফোনগুলোতে এই সুবিধা রয়েছে।

যদি আপনার ফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তবে কোনো ক্যাবল ছাড়াই অন্য ফোন থেকে চার্জ নেওয়া সম্ভব। এক্ষেত্রে দাতা ফোনটিতে 'ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং' অপশনটি চালু করে তার ওপর আপনার ফোনটি রাখলেই ব্যাটারি রিচার্জ হতে শুরু করবে।

বিদ্যুৎ সংযোগ বা চার্জার না থাকলে পাওয়ার ব্যাংকই সবচেয়ে বিশ্বস্ত সমাধান। ছোট একটি কেবলের মাধ্যমে সরাসরি পাওয়ার ব্যাংক থেকে দ্রুত ফোন চার্জ করে নেওয়া যায়। যারা নিয়মিত ঘরের বাইরে থাকেন, তাদের জন্য এটি অপরিহার্য।

বাস স্টেশন, বিমানবন্দর, হোটেল বা ক্যাফেগুলোতে এখন প্রচুর ইউএসবি চার্জিং পোর্ট থাকে। আপনার কাছে প্লাগ বা অ্যাডাপ্টার না থাকলেও শুধুমাত্র ইউএসবি কেবল ব্যবহার করে এসব পোর্ট থেকে অনায়াসেই ফোন চার্জ দেওয়া সম্ভব।

প্রযুক্তিবিদদের মতে, জরুরি মুহূর্তে ফোনের চার্জ বাঁচাতে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখা, স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দেওয়া এবং জিপিএস বা ব্লুটুথ অফ রাখা উচিত। তবে পাবলিক প্লেসে ইউএসবি পোর্ট ব্যবহারের সময় তথ্যের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা জরুরি।

/এসবি/