শিরোনাম

সোলার প্যানেলে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

বিশেষ প্রতিনিধি
সোলার প্যানেলে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আগামী ২০৩০ সালের মধ্যে শুধু সোলার প্যানেলের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা–২০২৫, বিনিয়োগ সহজীকরণ এবং প্রসারের প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে সরকার সোলার প্যানেল থেকে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। এ প্রকল্প বাস্তবায়নে একটি কমিটি করা দেওয়া হয়েছে। এখানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও অংশ নিতে পারবেন। এজন্য প্রয়োজনীয় নীতিমালা সংশোধন বা আইন করার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। দেশের পেট্রোল পাম্পগুলোতে প্রতিনিয়ত যানবাহনের চাপ বাড়ছে। জ্বালানি সংকট মোকাবিলা করতে সোলার প্যানেলকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সরকার ২০৩০ সালের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে।

/এসবি/