ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার বহুল আলোচিত চুক্তির সম্ভাবনা এখন বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ সাফল্যের সঙ্গে এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। তার দাবি, তেহরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ চুক্তির প্রায় প্রতিটি শর্তেই সম্মত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য কথা। তিনি জানান, ইরান এখন এমন অনেক শর্তই মেনে নিতে রাজি হয়েছে, যেগুলো নিয়ে আগে তাদের চরম আপত্তি ছিল।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে এ চুক্তিটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্বাক্ষরিত হতে পারে। আর সেখানে চুক্তিটি স্বাক্ষরিত হলে তিনি চুক্তিতে অংশ নিতে পাকিস্তান সফরে যেতে পারেন বলেও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ সপ্তাহের শেষ দিকেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, তার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে ট্রাম্প মনে করেন, মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কারণ, নির্ধারিত তারিখের আগেই উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে পারে বলে তিনি আশাবাদী। তবে তিনি বলেন, শেষ পর্যন্ত যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তবে পুনরায় যুদ্ধ শুরু হবে। সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ এখনও বেশ কার্যকরভাবেই বজায় রাখা হয়েছে।
সূত্র: আল জাজিরা