৩ না ৪ ব্লেড—কোন ফ্যানে বাতাস বেশি
নিজস্ব প্রতিবেদক

৩ না ৪ ব্লেড—কোন ফ্যানে বাতাস বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৮: ৩১

ছবি : সংগৃহীত
তীব্র গরম থেকে আরাম পেতে অনেকেরই প্রথম পছন্দ সিলিং ফ্যান। বাজারে এক ব্লেড থেকে শুরু করে পাঁচ বা ছয় ব্লেডের ফ্যানও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থতিতে অনেকের মনে প্রশ্ন উঠেছে—ব্লেড বেশি মানেই কি বেশি বাতাস, নাকি এতে বিদ্যুৎ খরচও বাড়ে?
বিশেষজ্ঞরা বলছেন, ফ্যানের বাতাস কেবল ব্লেডের সংখ্যার ওপর নির্ভর করে না। মোটরের ক্ষমতা, ঘূর্ণনের গতি এবং ব্লেডের নকশাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের দেশে এক ব্লেডের ফ্যান সাধারণ ঘরে খুব একটা দেখা যায় না। এগুলো নির্দিষ্ট দিকে বাতাস প্রবাহিত করতে পারে বলে মূলত শিল্পকারখানায় বেশি ব্যবহৃত হয়। দুই ব্লেডের ফ্যান তুলনামূলক কম বাতাস দেয়। ছোট জায়গা বা নির্দিষ্ট প্রয়োজনে এ ধরনের ফ্যান ব্যবহার করা হয়। তিন ব্লেডের ফ্যান সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ঘরোয়া ব্যবহারে এটি আদর্শ বলে ধরা হয়। এই ফ্যান চারদিকে সমানভাবে বাতাস ছড়িয়ে দিতে পারে এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকেও বেশ কার্যকর। মাঝারি আকারের কক্ষের জন্য এটি ভালো নির্বাচন।
অন্যদিকে, চার বা পাঁচ ব্লেডের ফ্যান বড় ঘরের জন্য বেশি উপযোগী হতে পারে। এগুলো বাতাসের বিস্তার কিছুটা বাড়ালেও ব্লেড বেশি হওয়ায় মোটরের ওপর চাপ বাড়তে পারে। ফলে বিদ্যুৎ খরচও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
তবে অনেকে মনে করেন, ব্লেড বেশি মানেই বিদ্যুৎ বিল অনেক বেশি—তা পুরোপুরি সঠিক নয়। বাস্তবে বিদ্যুৎ খরচ নির্ভর করে মোটরের মান, প্রযুক্তি ও ঘূর্ণনের গতির ওপর। আধুনিক বিএলডিসি মোটরের ফ্যান কম বিদ্যুৎ ব্যবহার করেও ভালো বাতাস দিতে সক্ষম।
ফ্যানের ব্লেডে হালকা বাঁক বা কার্ভ থাকলে বাতাস আরও ভালোভাবে নিচের দিকে প্রবাহিত হয়। পাশাপাশি এনার্জি স্টার রেটিংও গুরুত্বপূর্ণ। সাধারণত ৩ স্টার বা তার বেশি রেটিংয়ের ফ্যান বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর হিসেবে বিবেচিত হয়।
ঘরের আকার অনুযায়ী ফ্যান বেছে নেওয়াও জরুরি। ছোট বা মাঝারি ঘরের জন্য তিন ব্লেডের ফ্যান যথেষ্ট হলেও বড় ঘরের জন্য চার বা পাঁচ ব্লেডের ফ্যান বেশি সুবিধাজনক হতে পারে।
তাই ফ্যান কেনার সময় শুধু ব্লেডের সংখ্যা নয়, মোটরের দক্ষতা, প্রযুক্তি এবং ঘরের আয়তন বিবেচনায় নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে যেমন আরামদায়ক বাতাস পাওয়া যাবে, তেমনি বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

/এসবি/

ফ্যানের গতি কমালে কী সত্যিই বিদ্যুৎ বিল কমে