ফ্রিতে ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক

ফ্রিতে ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক
সিজেডএন ডেস্ক

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা ঠেকাতে ব্যবহারকারীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের একটি বিনামূল্যের যাচাইকরণ ব্যাজ চালু করেছে প্ল্যাটফর্মটি। যেখানে বিনামূল্যে বিশেষ ভেরিফায়েড ব্যাজ পাবেন ফেসবুক ব্যবহারকারী। তবে মানতে হবে নির্দিষ্ট কিছু শর্ত।
মেটা জানিয়েছে, ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। এরপর ফেসবুকের সিস্টেম ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।
এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয় এমন ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোই ভেরিফিকেশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।
ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রথম পর্যায়ে ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং এবং ফেসবুক গ্রুপে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। মেটা জানিয়েছে, একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং এর জন্য অতিরিক্ত কোনো অর্থ বা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না।
এমন উদ্যোগের বিষয়ে মেটার এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির ফলে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এ কারণে প্রকৃত ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে। ভেরিফায়েড ব্যাজ থাকলে অন্য ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি আসল এবং ভুয়া নয়।
ভেরিফায়েড ব্যাজ দেখার উপায়
ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। শুরুতে এই ব্যাজ পাওয়া যাবে–
ফেসবুক প্রোফাইলে
মার্কেটপ্লেসে
ফেসবুক ডেটিংয়ে
বিভিন্ন গ্রুপে
পরবর্তী সময়ে ফিড পোস্টেও এই ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মেটা আরও জানিয়েছে, প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ চালু