শিরোনাম

মেসি মাঠে হাঁটেন বেশি সময়, দৌড়ান কম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসি মাঠে হাঁটেন বেশি সময়, দৌড়ান কম

লিওনেল মেসি মাঠে হাঁটেন বেশি, দৌড়ান কম– এমন কথা ফুটবলবিশ্বে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। মাঠে মেসির কার্যক্রম নিয়ে রীতিমতো গবেষণাও হয়। এ নিয়ে আলোচনার অন্ত নেই। এবারের বিশ্বকাপের কথাই বলা যাক। মেসি কতটুকু হাঁটছেন আর কতটুকু দৌড়াচ্ছেন, এ নিয়ে চলছে বিস্তর আলোচনা।

গবেষণার ফল যা বলছে, সেটা শুনলে অনেকেই হয়তো চমকে যাবেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়ক এখন পর্যন্ত গোল করেছেন ৮টি, অ্যাসিস্ট ২টি। অথচ তিনি মাঠে মোট যে চলাফেরা করেছেন, এর ৬৪ শতাংশই ছিল হাঁটা। যা এবারের বিশ্বকাপে অন্য যেকোনো আউটফিল্ড খেলোয়াড়ের চেয়ে বেশি।

ফুটবল খেলাটা যেখানে দিন দিন আরও বেশি শরীরনির্ভর হয়ে উঠছে, মেসি সেখানে এভাবে খেলে এতটা প্রভাব বিস্তার কীভাবে করেন? এটা বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে, এবারের বিশ্বকাপে মেসির সবচেয়ে বড় শক্তির জায়গা ম্যাচের মোমেন্টাম ধরে খেলা। তিনি আক্রমণের জন্য সেরা সময়টাই বেছে নেন।

মেসির এভাবে নিজের শক্তি জমিয়ে রেখে খেলতে পারার পেছনে সবচেয়ে বেশি অবদান তার সতীর্থদের। মেসির শারীরিক শক্তি সঞ্চয় করে রাখতে নিজেদের সর্বোচ্চটাই মাঠে দেন তারা।

এবারের বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ৩৫ হাজার ৮৬৮ মিটার পথ অতিক্রম করেছেন। এর মধ্যে ২২ হাজার ৯৫৮ মিটার বা ৬৪ শতাংশ অতিক্রম করেছেন ‘জোন ওয়ান’ গতিতে। অর্থাৎ ঘণ্টায় ০ থেকে ৭ কিলোমিটার গতিতে।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে মোট দৌড়েছেন ৫১ সেকেন্ড। পুরো ৯০ মিনিটের ম্যাচে এই হিসাব করলে যা ৫ মিনিটের মতো।

/আরএ/