শিরোনাম

ভালোবাসায় আপ্লুত পূর্ণিমা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভালোবাসায় আপ্লুত পূর্ণিমা
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা

জন্মদিন উপলক্ষে ভক্ত, সহকর্মী এবং শোবিজ অঙ্গনের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পূর্ণিমা লেখেন, ‘জন্মদিনে আপনাদের এতো এতো ভালোবাসা, দোয়া আর আন্তরিক শুভেচ্ছায় আমি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা, প্রতিটি দোয়া আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি। আজ আমি যে ‘পূর্ণিমা’, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।’

যাদের শুভেচ্ছা বার্তার জবাব দিতে পারেননি, তাদের কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি সবার শুভেচ্ছার উত্তর দিতে। কোনো কারণে যদি কারও বার্তার উত্তর দিতে না পারি, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আজীবন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। মাঝেমধ্যে চলচ্চিত্রে কাজ করলেও তার অভিনীত কয়েকটি ছবি মুক্তি পায়নি। পরে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি নতুন কোনো প্রকল্পের ঘোষণা আসেনি। যদিও পূর্ণিমা বরাবরই জানিয়ে আসছেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরতে তিনি আগ্রহী।

/এমআর/