শিরোনাম

আমরা জানতাম ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমরা জানতাম ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: মেসি
বল দখলের লড়াইয়ে লিওনেল মেসি ও ফাবিয়ান রিডার

কানসাস সিটিতে অতিরিক্ত সময়ের তীব্র লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠের এই কঠিন স্নায়ুচাপ উতরানোর পর স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে মেসি বলেন, এ জয়ে তিনি অত্যন্ত আনন্দিত, তবে ম্যাচটি জেতা বেশ কঠিন ছিল। প্রতিপক্ষের কঠোর প্রতিরোধ তাকে মোটেও অবাক করেনি উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক জানান, তারা আগে থেকেই জানতেন ম্যাচটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রসঙ্গ টেনে মেসি বলেন, সেমিফাইনালের আগে অন্তত একটি সপ্তাহ মানসিকভাবে শান্তিতে কাটানোর জন্য এই বাধাটি পার হওয়া দলের জন্য খুবই জরুরি ছিল। এ ম্যাচটি মেসির জন্য একেবারেই ভিন্ন এক আবেগের। ক্যারিয়ারে এটি তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল হতে যাচ্ছে।

তবে এর চেয়েও বড় রোমাঞ্চ অন্য জায়গায়। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রীতি ম্যাচ কিংবা কোনো প্রতিযোগিতামূলক আসর, কোনোটিতেই এর আগে কখনো ইংল্যান্ডের মুখোমুখি হননি এ কিংবদন্তি। ফলে প্রথমবার ইংলিশদের বিপক্ষে মাঠে নামার লড়াই মেসির জন্য একেবারেই বিশেষ কিছু হতে চলেছে।

/এমএকে/