শিরোনাম

‘৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা’
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাষ্ট্রীয় মালিকানাধীন ৯ ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। এগুলো হলো– অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।

রবিবার (১২ জুলাই) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। গত ৩১ মে পর্যন্ত সিআইবি ডেটাবেজে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি ব্যাংকগুলোর খেলাপি ঋণের তথ্য তুলে ধরেন। প্রশ্নটি করেছিলেন সংরক্ষিত আসনে জামায়াতের সংসদ সদস্য সাবিকুন নাহার।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্চ হারের এই খেলাপি ঋণ কমিয়ে আনা অত্যন্ত জরুরি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা জনগণের অর্থ লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কোনো আপস ছাড়াই আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। এরইমধ্যে অনেক মামলা হয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বিএনপি বা সরকার– কেউই তাদের সঙ্গে কোনো আপস করবে না।

/এফসি/