সুনামগঞ্জের ভাঙলো সড়ক, পানিবন্দি ৮ গ্রামের মানুষ

সুনামগঞ্জ সংবাদদাতা

টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
পানির প্রবল চাপে রানিগঞ্জ এলাকার একটি সড়ক ভেঙে গেছে। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৮টি গ্রাম। এসব গ্রামের মানুষদের এখন ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
ভুক্তভোগীরা সাময়িকভাবে সড়কপথে যোগাযোগের একটি ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অন্ততপক্ষে প্রশাসনিকভাবে নৌচলাচলে সহযোগিতা করা হোক।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় তারা সবধরনের প্রস্তুতি নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রতিকূল পরিবেশে উদ্ধার অভিযানের জন্য নৌযান এবং মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে।

বান্দরবান-রাঙ্গামাটি সড়কে ধসে পড়েছে সেতু