দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিৎ: ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

দলীয় সরকারের অধীনেই সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, একটি শক্তিমান ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে উপযুক্ত রক্ষাকবচে পৃথিবীর অন্যান্য গণতন্ত্রের মতোই দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচন হওয়া উচিৎ। সেটা নিরপেক্ষ ও ন্যায়নিষ্টভাবেই করা সম্ভব।
রবিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘নেহরীন খান স্মৃতি বক্তৃতায়’ তিনি এ কথা বলেন।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজনের করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট। ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়।
ফরাসউদ্দিন মনে করেন, ২০১৪ সালের ভোটের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করার সুযোগ ছিল। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও রাজনীতি সচেতন একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক। বিভিন্ন সূত্রের তথ্য এবং আমার মূল্যায়নে আমি নিশ্চিত ছিলাম যে, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জোট জয়লাভ করবে অথবা খুব শক্তিশালী বিরোধী দল হয়ে সংসদে যাবে। কিন্তু দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সুযোগ হাতছাড়া হয়ে যায়।
তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি নিয়ে ফরাসউদ্দিন বলেন, কেয়ারটেকার সরকার রাজনীতির উপর অনাস্থাজনিত আমলাতান্ত্রিক একটি অগ্রহণযোগ্য ব্যবস্থা। নির্বাচনের ৯০ দিন আগে দলীয় সরকারের পরিধি ছোট করে রুটিন ওয়ার্কের নির্বাচনি সরকারে রূপান্তর ঘটতে পারে। সংসদ সদস্যদের ক্ষমতা ও প্রটোকল সেসময় স্থগিত থাকতে পারে। এনইসি সেসময় কার্যকর থাকবে না; আর প্রশাসনিক ক্ষমতা যথারীতি নির্বাচন কমিশনের হাতে চলে যাবে।
অর্থনীতিবিদ আকবর আলি খানের মেয়ে নেহরীন খান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তার স্মরণে প্রতি বছর এই বক্তৃতা আয়োজন করা হয়।
এদিন ‘সাংবিধানিক সংস্কার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামে বক্তব্য দেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা ফরাসউদ্দিন। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির ট্রাস্টিবোর্ডের সভাপতির দায়িত্বে আছেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক সোহরাব হাসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফকরুল আলম ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী বক্তব্য রাখেন।

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার