শিরোনাম

সিটিকে পেলো রিয়াল মাদ্রিদ, নিউক্যাসলের সামনে বার্সেলোনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিকে পেলো রিয়াল মাদ্রিদ, নিউক্যাসলের সামনে বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)। গেল কয়েক বছর ধরে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই যে নতুন মাত্রা পেয়েছে, তাতে আরেক অধ্যায় যোগ হতে যাচ্ছে এবার। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের শুরুতেই দেখা হচ্ছে এই দুই দলের।

স্পেনের আরেক জনপ্রিয় ক্লাব বার্সেলোনাও পেয়েছে ইংলিশ প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেডকে। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি-চেলসিও এবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

ড্রয়ে তুলনামূলকভাবে সবচেয়ে সহজ পথ পেয়েছে আর্সেনাল। লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে মিকেল আর্তেতার দল প্রতিপক্ষ হিসেবে পাবে স্পোর্তিং বা বোদো/গ্লিমটকে।

অন্য ফেবারিটদের মধ্যে রিয়াল–সিটির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা আতালান্তা, পিএসজি–চেলসির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে লিভারপুল বা গালাতাসারাই আর বার্সেলোনা–নিউক্যাসলের মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ বা টটেনহাম।

শেষ ষোলোয় মুখোমুখি যারা

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

বোদা/গ্লিম্ট-স্পোর্তিং

পিএসজি-চেলসি

নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা

গালাতাসারাই-লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ-টটেনহাম হটস্পার

আতালান্তা-বায়ার্ন মিউনিখ

বায়ার লেভারকুজেন-আর্সেনাল

কোয়ার্টার-ফাইনাল পর্ব

কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি/চেলসি – গালাতাসারাই/লিভারপুল

কোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি - আতালান্তা/বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার-ফাইনাল ৩: নিউক্যাসল ইউনাইটেড/বায়ার্ন - আতলেতিকো মাদ্রিদ/টটেনহাম হটস্পার

কোয়ার্টার-ফাইনাল ৪: বোদা গ্লিম্ট/স্পোর্তিং - বায়ার লেভারকুজেন/আর্সেনাল

সেমিফাইনাল

সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী - কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী

সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী - কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী

শেষ ষোলোর প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ১০ ও ১১ মার্চ এবং ফিরতি লেগ হবে ১৭ ও ১৮ মার্চ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল। সেমি-ফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।

ফাইনাল হবে আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

/টিই/