স্পেন-পর্তুগাল ম্যাচ নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডালাসের ঐতিহাসিক আইবেরিয়ান ডার্বিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। নকআউটের এ হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীরা যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের যুদ্ধ দেখবেন, তেমনি দুই দলের সামনেই থাকছে একাধিক নতুন কীর্তি ও রেকর্ড গড়ার হাতছানি। অপটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮.৬ শতাংশ। পর্তুগালের সম্ভাবনা ২৫.৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।।
রবার্তো মার্তিনেজের পর্তুগাল শেষ ষোলোর বাধা পেরিয়ে এসেছে এক নাটকীয় পথ ধরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের রোমাঞ্চ, বিতর্কিত ভিএআর সিদ্ধান্ত এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউট পর্বের প্রথম গোলের ওপর ভর করে জয় নিশ্চিত করে তারা। এবার ২০০৬ সালের পর প্রথমবারের মতো টানা দুটি বিশ্বকাপ নকআউট ম্যাচ জিতে শেষ আটে পা রাখার লক্ষ্য পর্তুগিজদের।
অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। শেষ ম্যাচে তারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে, যেখানে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং অন্যটি আসে পেদ্রো পোরোর পা থেকে। এই ম্যাচেও পর্তুগালের বিপক্ষে ক্লিন শিট রাখতে পারলে, ২০২২ বিশ্বকাপের মরক্কো ম্যাচসহ টানা ৬ ম্যাচে গোল না খাওয়ার অনন্য এক বিশ্বরেকর্ড গড়বে 'লা রোজা'। তাছাড়া, টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেন এ ম্যাচে হার এড়াতে পারলে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে। একই সঙ্গে কোচ ফুয়েন্তেও আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে নিজের প্রথম ১২ ম্যাচে অপরাজিত থেকে আইমে জাকে ও লুই ফন গালের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখানোর অপেক্ষায় আছেন।
দুই দলের শক্তিমত্তার লড়াইয়ে পর্তুগালের মূল ভরসা অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, স্পেনের বিপক্ষে যার ৪টি গোল রয়েছে এবং ২০১৮ বিশ্বকাপের স্মরণীয় হ্যাটট্রিকটি এখনো ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে। বিপরীতে স্পেনের আক্রমণে থাকা ওইয়ারসাবাল চলতি আসরে ৪ গোল করেছেন। ২০১০ সালে ডেভিড ভিয়ার পর এক আসরে দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েছেন। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঁচবারের দেখায় দুই দলই একটি করে জিতেছে এবং তিনটি ড্র হয়েছে—যার মধ্যে রয়েছে ২০১৮ সালের ৩-৩ ড্র এবং ইউরো ২০১২-এর সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের জয়। যদিও শেষ ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগাল জিতেছে মাত্র একবার, তবে সর্বশেষ ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা জেতার স্মৃতি নিশ্চিতভাবেই রোনালদোদের আত্মবিশ্বাস বাড়াবে। নকআউটের এই মঞ্চে যেকোনো এক মুহূর্তের ম্যাজিকেই নির্ধারিত হবে ডালাসের এই মহালড়াইয়ের ভাগ্য।

স্পেনের বিপক্ষে ম্যাচে কোনো চাপ নিচ্ছি না: রোনালদো