বালোগানের শাস্তি মওকুফে ফিফার সমালোচনায় নরওয়ে কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। ঐতিহাসিক জয়ের পর নরওয়েজিয়ান কোচ স্টল সোলবাকেন সংবাদ সম্মেলনে এসে তার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ফিফার বিতর্কিত সিদ্ধান্তকে ফুটবলের জন্য ‘খুবই খারাপ দৃষ্টান্ত’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে লাল কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল মার্কিন ফরোয়ার্ড বালোগানের। তবে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ফিফা তার লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করে। এর ফলে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে তুমুল সমালোচনা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিজের অসন্তোষ আর লুকিয়ে রাখেননি সোলবাকেন। তিনি সরাসরি একে ফিফার একটি বড় ভুল হিসেবে অভিহিত করেন। এ মাস্টারমাইন্ড বলেন, ওটা স্পষ্ট লাল কার্ড ছিল এবং নিয়ম মেনে এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখাই ছিল স্বাভাবিক। এ সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য মোটেও ভালো কোনো বার্তা দিচ্ছে না। এর ফলে পরবর্তীতে একই অপরাধে অন্য কোনো খেলোয়াড় পার পেয়ে যাওয়ার সুযোগ খুঁজবে।
ফিফার এমন বিতর্কিত পদক্ষেপের কড়া সমালোচনা করে নরওয়ের কোচ বারবার সিদ্ধান্তটিকে ‘খুবই বাজে’ বলে উল্লেখ করেন। সোলবাকেন জোর দিয়ে বলেন, এটি আধুনিক ফুটবলের জন্য চরম নেতিবাচক একটি বিষয়। নিয়মের তোয়াক্কা না করে নেওয়া এমন খামখেয়ালি সিদ্ধান্ত ভবিষ্যতে ফুটবল মাঠে আরও বড় ধরনের বিতর্কের জন্ম দেবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ট্রাম্পের হস্তক্ষেপে শাস্তি মাফ, ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম কোচ 