শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৬ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে কোনও বাধা নেই। তিনি ফিরবেন, আত্মসমর্পণ করবেন এবং জামিন চাইবেন– এসব আমাদের স্বাভাবিক সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) প্রক্রিয়া। দেশে ফিরলে অবশ্যই তিনি এগুলো ফলো করবেন।’
জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘জামায়াতে ইসলামী যদি দলগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে, তাহলে আমি তাদের স্বাগত জানাই। কারণ বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। এটি আমাদের দেশেও চালু হলো।’
তিনি আরও বলেন, ‘তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে, তাহলে মন্ত্রণালয়গুলো কোথায় কী ভুল করছে, তারা যদি সেই ফিডব্যাক দেয়, কী করলে ভালো হয়, আমার মনে হয় অবশ্যই ছায়া মন্ত্রিসভা সাধুবাদ পাওয়ার যোগ্য।’

মামলার ব্যবসা করছেন বিএনপির নেতাকর্মীরা: রুমিন ফারহানা