শিরোনাম

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়েছে যে দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়েছে যে দল
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রিকিক নিচ্ছেন লিওনেল মেসি

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট পর্বে একই দিনে দুই ম্যাচে চারটি পেনাল্টির নাটকীয়তার পর বিশ্বমঞ্চে স্পট কিকের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচে সেলেসাওদের দুটি এবং মেক্সিকো-ইংল্যান্ড হাইভোল্টেজ লড়াইয়ে উভয় দল একটি করে পেনাল্টি পাওয়ায় ফুটবলপ্রেমীদের মাঝে এখন প্রবল আগ্রহ তৈরি হয়েছে। মাঠের এ পেনাল্টির ঝড়ই মূলত সমর্থকদের বাধ্য করেছে বৈশ্বিক আসরের ইতিহাসে পেনাল্টি পাওয়ার চুলচেরা বিশ্লেষণে মেতে উঠতে।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাস ঘেঁটে দেখা যায়, টুর্নামেন্টে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়ার রেকর্ডে যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল মহোৎসবের ইতিহাসে এ দুই দল এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি করে পেনাল্টি আদায় করতে পেরেছে। তাদের ঠিক পর পরই তালিকার তৃতীয় স্থানে এককভাবে অবস্থান করছে ফ্রান্স, বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত পেয়েছে মোট ১৭টি পেনাল্টি।

পেনাল্টি পাওয়ার এ তালিকায় পরবর্তী স্থানগুলোতেও রয়েছে ফুটবল পরাশক্তিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। যৌথভাবে চতুর্থ স্থানে থাকা জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। এ তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নের প্রত্যেকেই বিশ্বমঞ্চে ১৫টি করে পেনাল্টি পেয়েছে। আর শীর্ষ দলগুলোর এ তালিকায় ঠিক তাদের পরেই ১৪টি পেনাল্টি নিয়ে শক্ত অবস্থানে রয়েছে মেক্সিকো।

/এমএকে/