শিরোনাম

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক‌রে আমন্ত্রণপত্র তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির এ তথ্য জানান। তিনি বলেন, ক্রাউন প্রিন্স সালমান প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌ‌দি আরব সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

রাষ্ট্রদূত জানিয়েছেন, বিন সালমান বাংলাদেশ সফর কর‌তে আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। তি‌নি সু‌বিধাজনক সম‌য়ে ঢাকা সফর কর‌বেন।

হুমায়ুন ক‌বির ব‌লেন, ঐতিহা‌সিকভা‌বে সৌ‌দির সঙ্গে আমা‌দের ভা‌লো সম্পর্ক। আমরা এটা‌কে আরও শ‌ক্তিশালী করতে চাই।’

তিনি আরও বলেন, আমরা সৌ‌দির স‌ঙ্গে সম্প‌র্কের ই‌তিবাচক সহ‌যো‌গিতার মাধ্যমে কৌশলগত অবস্থা‌নে নি‌তে চাই। আমা‌দের সম্পর্ক নতুন উচ্চতায় যা‌বে। আমা‌দের প্রধানমন্ত্রী‌কে আমন্ত্রণ জানা‌নো এবং সৌ‌দির ক্রাউন প্রিন্সের সফ‌রের আগ্রহ উভয় দি‌কে থে‌কে সম্প‌র্কের তাৎপর্য প্রমাণ ক‌রে।

প্রধানমন্ত্রী ক‌বে সৌ‌দি সফর করতে পারেন প্রশ্নের জবাবে উপদেষ্টা ব‌লেন, এখনো সিদ্ধান্ত হয়‌নি। এগু‌লো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হ‌বে। তবে গ্রীষ্মের পর হয়তো প্রধানমন্ত্রীর সফর হতে পারে।

/জেএইচ/