ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন জাহিদুল হক

সিজেডএন ডেস্ক

ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন জাহিদুল হক। সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২ জুলাই ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জাহিদুল হক। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ।
শুধু প্রযুক্তি নয়, ব্যাংকিং ব্যবসার নানা দিকেও জাহিদুল হকের হাতেখড়ি হয়েছে সরাসরি কাজের মধ্য দিয়ে। ইবিএলে থাকাকালে তিনি একে একে দায়িত্ব পালন করেছেন হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট পদে। এই অভিজ্ঞতা তাকে রিটেইল ব্যাংকিং, গ্রাহক কৌশল আর রাজস্ব আয়ের বিষয়গুলো একেবারে কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি অভিজ্ঞতা নিয়ে জাহিদুল হক এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তিনি ব্যাংকের আর্থিক সাফল্য ও ডিজিটাল রূপান্তর—দুইটি বিষয়ই একসঙ্গে এগিয়ে নিতে পারবেন।
জানা গেছে, জাহিদুল হক ঢাকার আইইউবিএটি (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া উদীয়মান প্রযুক্তি ও বৈশ্বিক ব্যাংকিং উদ্ভাবন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি।

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন আখতার হোসেন