স্পেনের বিপক্ষে ম্যাচে কোনো চাপ নিচ্ছি না: রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে অবসর নিয়ে চলমান সব জল্পনা-কল্পনা এক পাশে সরিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এ ফরোয়ার্ড জানিয়েছেন, ভবিষ্যৎ বা বিদায় নিয়ে ভাবার চেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ ম্যাচেই এখন তার পুরো মনোযোগ। সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। ম্যাচটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর রেকর্ড ২৩৩তম উপস্থিতি হতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে বয়স ও বিদায়ের প্রসঙ্গে বারবার গণমাধ্যমের মুখোমুখি হওয়া পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ তারকা সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রোনালদো জানান, তিনি কারো চাপে নয়, বরং নিজের সিদ্ধান্তেই সঠিক সময়ে ফুটবলকে বিদায় জানাবেন। এ মুহূর্তে মাঠের লড়াইটাই তার কাছে প্রধান বিবেচ্য। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এখনও খেলা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন পর্তুগাল অধিনায়ক। তিনি বলেন, দেশের হয়ে খেলতে সবসময়ই গর্ববোধ করেন এবং ক্যারিয়ারে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ায় কোনো আক্ষেপ নিয়ে তাকে বিদায় নিতে হবে না।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাড়তি কোনো মানসিক চাপ না নিয়ে ম্যাচটি উপভোগ করতে চান সিআরসেভেন। চলতি টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি গোল করা রোনালদো নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে জানান, দলের প্রয়োজনে অবদান রাখাই তার মূল লক্ষ্য। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পর্তুগাল ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে। গ্রুপ পর্বে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার পর কলম্বিয়ার সাথে ড্র এবং পরবর্তী ধাপে পা রাখার লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পর্তুগিজ শিবির এখন বেশ গোছানো ও প্রস্তুত।
প্রতিপক্ষ হিসেবে স্পেনকে অত্যন্ত শক্তিশালী ও ম্যাচের ফেভারিট হিসেবে স্বীকার করেছেন রোনালদো। ২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকের চোখধাঁধানো স্মৃতি থাকলেও দলটির বিপক্ষে তার মোট গোল চারটি। ইউরো ও নেশন্স লিগ জয়ী স্প্যানিশদের শিরোপার ট্র্যাকিং রেকর্ড বেশি থাকলেও নকআউটের এই ভিন্ন লড়াইয়ে নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন পর্তুগাল অধিনায়ক। দলগত নিখুঁত প্রস্তুতি ও শান্ত মানসিকতার ওপর ভর করে স্পেনের কঠিন বাধা পেরিয়ে জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী রোনালদো।

দীর্ঘ ৪০ পর বিশ্বকাপে যে ঘটনার সাক্ষী হলো ব্রাজিল 