হামের উপসর্গে তিন বিভাগে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেটে একজন করে শিশু মারা গেছেন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৯ রোগীর শরীরে হামে শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে ৮৯০ শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে মোট ৮৯ হাজার ৭৩৪ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু মারা গেছেন।
এছাড়াও ইতোমধ্যে মোট ৮৬ হাজার ৬২ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ৭৩১